অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর উদ্যোগে মির্জাপুর দাখিল মাদ্রাসার হলরুমে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী আব্দুল হান্নান চিনু। যুব সংঘের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত হাসানি, পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজ সেবক লুকমান আহমেদ, মাওলানা জুনেদ আহমদ আদনান, মাওলানা বদরুল ইসলাম খান, শিক্ষক রফি আহমদ চৌধুরী, সমাজসেবক ফজলুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ। স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


Tag
আরও খবর