লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক শ্রীমঙ্গল সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলীর বিদায় সংবর্ধনা ও 'সংবর্ধনাগ্রন্থ'-এর মোড়ক উন্মোচন নিজস্ব প্রতিবেদক নিরাপদ পানির প্রাপ্যতায় শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার ★ দ্রুতই বাঁধ রক্ষার কাজ হবে-এমপি পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ সোহরাওয়ার্দী কলেজে ডিবেটিং ক্লাবের সভাপতির ওপর ছাত্রদলের মব হামলার অভিযোগ চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে উদ্বেগ, হয়রানির অভিযোগ, দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা দাবি। নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে মাছের আড়তে হামলার অভিযোগ, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের দাবি লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআইয়ের মরদেহ উদ্ধার, থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১৮৯ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক ও অপরাধের বিরুদ্ধে সেনবাগ পুলিশের অভিযান, আটক ৮ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত বিপিএ কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি ডা. মো: সাইফুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত তালায় খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষাম নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2026 05:13:31 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর শপথ নিয়েছেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

মন্ত্রিসভার সদস্যরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন-

মন্ত্রী হিসেবে আছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট - পররাষ্ট্র মন্ত্রণালয়), মো. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট - কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়), ইকবাল হাসান মাহমুদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়), হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়), আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন (মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়), আব্দুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্মবিষয়ক মন্ত্রণালয়), মিজানুর রহমান মিনু (ভূমি মন্ত্রণালয়), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়) ও খন্দকার আব্দুল মুক্তদির (বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়), আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়), মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানিসম্পদ মন্ত্রণালয়), আসাদুল হাবিব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়), জাকারিয়া তাহের (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়), দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), ফকির মাহবুব আনাম স্বপন (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ও শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়)।


প্রতিমন্ত্রী হিসেবে আছেন-


এম রশিদুল জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), মো. শরিফুল আলম (বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়), শামা ওবায়েদ (পররাষ্ট্র মন্ত্রণালয়), সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়), ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি মন্ত্রণালয়), ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ মন্ত্রণালয়), আমিনুল হক (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), মীর হেলাল উদ্দীন (পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়), হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়), মো. আব্দুল বারী (জনপ্রশাসন মন্ত্রণালয়), মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), জোনায়েদ সাকি (অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়), ফারজানা শারমিন (মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়), মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), ববি হাজ্জাজ (শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) ও  আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (টেকনোক্র্যাট, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়)।

Tag
আরও খবর