শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মণিরামপুর, বাঘারপাড়া ও সদরে পৃথক সংঘাত: যশোরে ২৪ ঘণ্টায় রক্তাক্ত অন্তত ১০

যশোরের তিনটি উপজেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মণিরামপুর, বাঘারপাড়া ও সদর উপজেলায় রাজনৈতিক বিরোধ, পূর্ব শত্রুতা এবং জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে। আহতদের সকলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মণিরামপুরে রাজনৈতিক সংঘাত:  মণিরামপুর উপজেলার জালঝাড়া মাদ্রাসা এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি সমর্থিত ৬ কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে নির্বাচনী অর্থ বিতরণকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে এই হামলা চালানো হয়। আহতরা: মঈন সরদার (৫৫), আসাদুজ্জামান রিপন, মেহরাব হোসেন, মতিয়ার সরদার, ইয়াসিন আলী ও আতিয়ার সরদার। অভিযোগ অনুযায়ী, অ্যাডভোকেট ওয়াদুদের নেতৃত্বে একদল লোক জিআই পাইপ দিয়ে অতর্কিত এই হামলা চালায়। গুরুতর আহত মঈন সরদারকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাঘারপাড়ায় হাতুড়ির আঘাতঃ বাঘারপাড়ার রায়পুর বাজার এলাকায় গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া আরেকটি নৃশংস ঘটনায় বিকাশ দেবনাথ (৫২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে প্রকাশ্য দিবালোকে এক চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। হামলাকারী: স্থানীয় আজিত ও তার ছেলে রনি।পূর্ব শত্রুতার জেরে বিকাশের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সদর উপজেলা: শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মুনসেপপুর গ্রামে মাদ্রাসার জমি ও ভবন ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আহতরা হলেন: মো. আব্দুর রশিদ (৫৩), ইউসুফ (৫২), ইব্রাহিম খলিল (৪৫) ও জেসমিন (৪৫)। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানিয়েছেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর