কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

রাত পোহালেই ভোট: লাখাইয়ের ৪৩টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

রাত পোহালেই ভোট: লাখাইয়ের ৪৩টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী রাত পোহালেই ভোট। এ উপলক্ষে হবিগনজ -৩ সংসদীয় আসনের লাখাই উপজেলার নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। লাখাইয়ের৪৩ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলসহ প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তার কাছে এসব নির্বাচনী সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে সেনাবাহিনীর প্রহরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। লাখাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় লাখাই উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ এ মোট ৪৩ টি ভোটকেন্দ্র রয়েছে। আরোও জানা যায় এ নির্বাচনকে সামনে রেখে লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৭৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৯ হাজার ৫২৭ জন, নারী ভোটার ৬৬ হাজার ২৫২ জন এবং হিজরা ভোটার ১৮ জন। এরমধ্যে ৬৩৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
Tag
আরও খবর