যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

নোয়াখালীতে নির্বাচনকে-সামনে রেখে র‍্যাব-এর টহল জোরদার, চেকপোস্ট স্থাপন

নোয়াখালীতে নির্বাচনকে-সামনে রেখে র‍্যাব-এর টহল জোরদার, চেকপোস্ট স্থাপন



নোয়াখালীতে নির্বাচনকে-সামনে রেখে র‍্যাব-এর টহল জোরদার, চেকপোস্ট স্থাপন

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নোয়াখালীর অন্যতম শহর চৌমুহনী ও বেগমগঞ্জ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ মুহিত কবীর এবং ক্যাপ্টেন নাসিম রেজা এর নেতৃত্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলায় র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া, চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।

র‍্যাব-১১, আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সহ নির্বাচন পূর্ববর্তী অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রন এবং সুষ্ঠ এবং নিরপেক্ষ ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এ কার্যক্রম চলছে।

রোবাস্ট টহল বৃদ্ধি, যৌথ মহড়া ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জেলার প্রবেশমুখ, কেপিআই, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বর্তমানে দায়িত্বপূর্ণ এলাকা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক পরিস্থিতি এবং হাইওয়ে রোডে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ আসন্ন নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর