শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

লাখাইয়ের সুতাং নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ওয়াটারকিপার (বাপা)প্রতিনিধিদের পরিদর্শন।

লাখাইয়ের সুতাং নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ওয়াটারকিপার (বাপা)প্রতিনিধিদের পরিদর্শন। হবিগঞ্জে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপের কারণে এখানকার পানি, বাতাস ও মাটি দূষণ চরমে পৌঁছেছে। এক যুগেরও বেশি সময় ধরে সুতাং নদী ও নদী সংলগ্ন গ্রাম সমূহে ভয়াবহ দূষণ করা হচ্ছে। এতে করে পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে নদী সংশ্লিষ্ট গ্রামসমূহে। ইতোমধ্যেই দেশর অন্যতম দূষিত নদী হিসেবে সুতাং নদী পরিচিতি পেয়েছে। ভুক্তভোগী মানুষসহ প্রাণ প্রকৃতি সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে দূষণ কবলিত সুতাং নদী পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ এক কথা বলেন। দূষণ কবলিত সুতাং নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'র কেন্দ্রীয় সংগঠক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও এলাকার নাগরিক সমাজের একাংশ। তাঁরা আগামী জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও সুতাং নদীকে দুষণমুক্ত করার অঙ্গীকার প্রত্যাশা করেন। প্রফেসর মোহাম্মদ জহিরুল হক বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পরিবেশ ও শিল্প আইনের তোয়াক্কা না করে হবিগঞ্জে শিল্প কারখানাগুলো চলছে। শিল্প কারখানাগুলোতে ইটিপি থাকলেও এগুলোর অনেকটাই চালু রাখা হয় না। সুতাং নদী, শৈলজুড়া খাল ও জলাশয়সমূয়ের দূষণ এর প্রকৃষ্ট প্রমাণ। পরিবেশ দূষণ বন্ধ না হলে হবিগঞ্জে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে তা আরো ভয়াবহ হবে। খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, ২০১০ সালের পর হবিগঞ্জে শিল্পায়ন শুরু হলেও ২০১৪ সাল থেকে এতদঞ্চলের মানুষ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শিকার। জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন। সুতাং নদী হয়ে হাওরের মাধ্যমে মেঘনা নদীতে পতিত হচ্ছে শিল্পবর্জ্য দূষণ। যার চূড়ান্ত গন্তব্য বঙ্গোপসাগর। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের নির্বাহী সদস্য মোহাম্মদ বাহার উদ্দিন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধন এর সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ হবিগঞ্জ (ঊষা)'র সভাপতি শাকিল হাসান, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই,লাখাই উপজেলা যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, মহসিন সাদেক, আলী আহমেদ, ইয়াকুব হাসান অন্তর,পারভেজ হাসান,যুবদল নেতা আব্দুল আজিম বিপ্লবসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag
আরও খবর