লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শোকজের জবাব না দেওয়ায় কঠোর যশোর বিএনপি: মণিরামপুরের ৪ নেতা বহিষ্কৃত

 সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে যশোর জেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য এবং শোকজ নোটিশের গুরুত্ব না দেওয়ায় মণিরামপুর উপজেলার রহিতা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের চার প্রভাবশালী নেতাকে দল থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।দলের সাধারণ সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন: আতিয়ার রহমান: সাধারণ সম্পাদক, রহিতা ইউনিয়ন বিএনপি। মিজানুর রহমান রনি: যুগ্ম সম্পাদক, রহিতা ইউনিয়ন বিএনপি। আব্দুর রাজ্জাক: সভাপতি, ২নং ওয়ার্ড বিএনপি, রহিতা ইউনিয়ন। বিল্লাল হোসেন: সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি।

দলীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই এই চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় স্থবিরতা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহার অভিযোগ ছিল। এই প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে জেলা কমিটি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও অভিযুক্ত নেতারা নোটিশের কোনো উত্তর দেননি, যা সরাসরি 'চেইন অফ কমান্ড' ভঙ্গের শামিল বলে গণ্য করেছে জেলা নেতৃত্ব।বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, দলের বৃহত্তর স্বার্থে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের আর সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অব্যাহতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মণিরামপুরের রাজনীতিতে এই সিদ্ধান্ত তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে একটি কড়া বার্তা পৌঁছে দিল।

আরও খবর