হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ঠাকুরগাঁও- ২ নির্বাচনী এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, নির্বাচনী জনসভায়ঃ নূরুন নাহার বেগম


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বেড়েই চলছে । ঠাকুরগাঁও -২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগম এর প্রচারণা দৃষ্টি কাড়ছে এলাকার সাধারণ মানুষের । ঠাকুরগাঁ -২ আসনে নির্বাচনী এলাকায় সাত জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী হওয়ায় ভোটারদের দৃষ্টি কারছেন । বিশেষ করে পুত্রবধূ ইতালিয়ান নাগরিক  ফ্লাভিয়া সান্তরো । আধো আধো কন্ঠে বাংলা ভাষায় ভোটারদের কাছে ভোট চাচ্ছেন  মায়ের জন্য নাঙ্গল মার্কায় । প্রচারণায় মাঠ চেষে বেড়াচ্ছেন প্রার্থীর পুত্র ব্যারিস্টার আরিফ হাসান, কন্যা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি ও ব্যারিস্টার মেহবুবা অশি । এলাকায় কর্মসংস্থান বিনির্মাণের জন্য ভোটারদের ভোট চাচ্ছেন ।


বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে লাহিড়ী হাট জনসভা কানায় কানায় পূর্ণ হয় । প্রধান অতিথির বক্তব্যে নূরুন নাহার বেগম বলেন -আমি প্রায় ৩০ বছর ধরে জাতীয়  পার্টির রাজনীতির সাথে জড়িত । আমি পল্লীবন্ধুর  আদর্শে আদর্শিত । আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এলাকার উন্নয়নের জন্য সব ধরনের চেষ্টা  করব । আপনারা সকলেই আমাকে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।

স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আরিফ হাসান বলেন -আমার মা যদি নির্বাচিত হতে পারে তাহলে এই এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠিত করবেন । আমার মাকে ভোট দিবেন এবং  দোয়া করবেন । আমার মা অনেক ভালো মনের মানুষ তিনি নির্বাচিত হলেন এলাকার উন্নয়ন করবেন এটা আমরা বিশ্বাস করি ।


বিশেষ আলোচনায় ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি বলেন -আমরা দেশের বাইরে থাকি । অনেক সময় মাকে বলি যে তুমি আমাদের কাছে চলে এসো । মা তখন বলেন -আমি যাব না । এলাকার মানুষের জন্য আমি কাজ করতে চাই । এই এলাকার মানুষকে ছেড়ে আমি বিদেশে ভালো থাকতে পারি না। 

প্রার্থী ছোটকন্যা ব্যারিস্টার মেহবুবা অশি বলেন -আমার মা দীর্ঘদিন মানুষের সেবায় কাজ করেছেন । শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিলিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন । স্মৃতিচারণ করে বলেন -নানু যখন চেয়ারম্যান দাঁড়াতেন আমার মা তখন সক্রিয়ভাবে নানুর সাথে নির্বাচন করতেন । তিনি মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করেন। তাই এই এলাকার প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে যুক্ত থাকতে চান । আপনারা আমার মাকে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।

আরো বক্তব্য পেশ করেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান পলাশ, হরিপুর উপজেলা জাতীয় পার্টি সাধারণ হাসান আলী মাস্টার, সহ-সভাপতি খুরশিদ আলম সরকার 

সহ প্রমুখ ।

Tag
আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৫ ঘন্টা ১৭ মিনিট আগে