এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী

মধুপুরে জামায়াতের সংবাদ সম্মেলন, কর্মীদের ওপর হামলার অভিযোগ ডা. আব্দুল্লাহেল কাফীর

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা, মহিলা কর্মীদের লাঞ্ছিত করাসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী রোববার দুপুরে মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার জনপ্রিয়তায় ভীত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হচ্ছে বিএনপির সহযোগি সংগঠনের বিভিন্ন অঞ্চলের কর্মীরা। মধুপুরের কুড়াগাছা, আউশনারা, গোলাবাড়ী, মহিষমারা, আলোকদিয়া ও অরণখোলায় ইতোমধ্যেই একাধিক স্থানে দাঁড়িপাল্লার কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। ভয়ভীতি দেখানো হয়েছে। ব্যানার, ফ্যাস্টুন খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এমন পরস্থিতি চলতে থাকলে প্রতিপক্ষের পরিণাম ভালো হবেনা। মানুষ এখন সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা। এলাকার জনগণ তার সমুচিত জবাব দেবে। তিনি আরও বলেন, প্রশাসন একদিকে হেলে পড়েছে। হেলে যাওয়া অবস্থা থেকে ফিরে এসে লেভেল প্লেইন ফিল্ড তৈরি করে সুন্দর নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, জেলা কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেজওয়ানুল্লাহ খান, কর্মপরিষদ সদস্য মানছুরুর রহমানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর