মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

শার্শায় সাংবাদিক কন্যা সুমিতা ইসলাম অনুর বৃত্তি লাভ

শার্শায় সাংবাদিক কন্যা সুমিতা ইসলাম অনুর বৃত্তি লাভ যশোরের শার্শা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে সাংবাদিক কন্যা সুমিতা ইসলাম অনু। জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি ও বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের ছোট মেয়ে এবং বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুর এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। অনুর পিতা সাংবাদিক শহিদুল ইসলাম মেয়ের এ কৃতিত্বে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দারুল আমান শিক্ষা সদনের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক পরিচর্যা, স্নেহ ও সার্বিক তত্ত্বাবধানেই অনু আজ এ অর্জন করতে সক্ষম হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, অনু একজন মেধাবী, শান্ত ও পরিশ্রমী শিক্ষার্থী। পড়াশোনার প্রতি তার আগ্রহ এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলার মানসিকতা তাকে এ সাফল্যে পৌঁছে দিয়েছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকরা। এদিকে সাংবাদিক কন্যার এই অর্জনে সহপাঠী, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতেও তার ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।
আরও খবর