যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজপথে নেতাকর্মীর মহড়া

যশোরের অভয়নগরে মেধা, সততা ও দেশপ্রেমের শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে যশোর-খুলনা মহাসড়কে বিশাল এক র‍্যালি ও সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি।যশোর জেলা সভাপতি মোল্লা আশিকুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌরসভা ও বিভিন্ন থানা শাখার প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর উৎসবমুখর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র‍্যালিটি যশোর-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে নওয়াপাড়া নূরবাগ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে মোল্লা আশিকুজ্জামান বলেন: "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গত চার দশক ধরে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। আমরা এমন একটি প্রজন্ম গড়তে চাই যারা হবে মেধাবী, সৎ এবং দেশপ্রেমিক। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম। এছাড়াও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল দোয়া মাহফিল ও সাংগঠনিক আলোচনা।বক্তারা ছাত্রসমাজের অধিকার রক্ষা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। র‍্যালি ও সমাবেশকে কেন্দ্র করে নওয়াপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হয়।

আরও খবর