শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

দুর্নীতিবাজদের ঘাড় ধরে টেনে সমূলে উৎপাটন করব: জামায়াত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2026 06:14:35 pm

আমরা ক্ষমতায় যেতে পারলে দুর্নীতিবাজদের পাতা-ডাল ধরে টানাটানি করবো না। ঘাড় ধরে টেনে সমূলে উৎপাটন করব। মেহেরবানী করে একবার সুযোগ দিন। আমরা মানুষের গোলাম হয়ে থাকব। নতুন করে কোনো চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না। এমনই বলেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সকাল পৌনে ১১টার দিকে তিনি মেহেন্দিগঞ্জে পৌঁছান। বেলা ১১টায় মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।


সমাবেশে জামায়াত আমীর বলেন, দেশের উন্নয়নে অর্থের ঘাটতি হবে না। আওয়ামী লীগের শাসনামলের ১৭ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এ অর্থ দিয়ে চার অর্থবছরের বাজেট দেয়া সম্ভব। জামায়াত ক্ষমতায় এলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে।


কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জামায়াত মামলা বাণিজ্যে যায়নি। জামায়াতের কর্মীরা মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষায় ভূমিকা রেখেছে। তিনি বলেন, সারাদেশে দলটির পক্ষ থেকে মামলা করা হয়েছে মাত্র আটটি। এসব মামলায় আসামি একজন।


তিনি আরও বলেন, একটি দল নিজেদের স্বার্থে মাঠে নেমে চাঁদাবাজি করেছে। ঘাট ও স্ট্যান্ড দখলের অভিযোগ তোলেন তিনি। নারীদের সম্মানহানির অভিযোগও করেন। এসব ঘটনায় অভিযুক্তরা ধরা পড়ার পর তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েছে। আমীর বলেন, প্রয়োজনে জীবন দিতে রাজি আছেন, তবে মায়েদের সম্মানহানির ঘটনা মেনে নেবেন না।


সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান বরিশাল জেলার পাঁচটি সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।


সমাবেশ শেষে বেলা পৌনে ১২টার দিকে তিনি পটুয়াখালীর বাউফলের উদ্দেশে রওনা হন। সেখানে সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে। এরপর ঝালকাঠি ও পিরোজপুরে আরও সমাবেশে বক্তৃতা করার কর্মসূচি রয়েছে।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে