সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2026 06:13:19 pm

রাজধানীর মিন্টো রোড ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। সংঘর্ষে আন্দোলনকারী ও পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।


শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় দাবি করা হয়, পুলিশের অ্যাকশনে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া জুমা ও শান্তা নামে দুই সদস্য পুলিশের লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।


বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন। পোস্টে সমর্থকদের শান্ত থাকার এবং আপাতত কোনো জমায়েত না করার আহবান জানিয়ে বলা হয়, চিকিৎসা শেষে তারা পুনরায় রাজপথে ফিরবেন।


এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও খবর