কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

আরবিজিবি কর্তৃক এয়ারগান গুলি সহ সরঞ্জামাদি উদ্ধার

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৬ ফেব্রুয়ারি)  আনুমানিক রাত ২ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি চোরাচালান বিরোধী বিশেষ অপারেশন পরিচালনা করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কৈখালী বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিনে এবং শুণ্য লাইন হতে আনুমানিক ২ কিঃ মিঃ পূর্ব দিকে কৈখালি এলাকার গোলাখালি নদীর পাড়ে চিংড়ি ঘেরে (জিআর নম্বর-০৫৩৫৪২ এমএস ৭৯-এফ/৪) অভিযান চলাকালে চিংড়ির ঘেরের কোনায় মাটির নিচে পুতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনয়নকৃত ১২ টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রীং ০৯টি, পিষ্টন হোল্ডার ৫০টি এবং এলকে রেঞ্জ ২২টি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য চার লক্ষ সত্তর হাজার দুইশত টাকা।

 উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অতিরিক্ত পরিচালক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ।

তিনি আরো বলেন,নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে আমাদের এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তাছাড়া গণমাধ্যমসহ সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।


Tag
আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে