বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে দলবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভনে এনে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) প্রধান আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল বুধবার বিকেলে বরগুনার আমতলী উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব গ্রেপ্তারের পর রাতে আসামিকে তালতলী থানায় হস্তান্তর করে। 

ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করতেন ভুক্তভোগী নারী। সেখানে তালতলী উপজেলার পঁচাকোড়লিয়া ইউনিয়নের মানিক হাওলাদারের ছেলে হিরুনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে হিরুন তাকে বিয়ের প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনের জন্য হিরুন একসময় ভুক্তভোগী নারী ও তার মাকে নিয়ে কুয়াকাটায় যান এবং বিয়ের বিষয়ে আলোচনা করেন। দ্রুত পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন তিনি। ওই আশ্বাসে বিশ্বাস করে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিরুনের সঙ্গে মহিপুর থেকে তালতলী উপজেলার পঁচাকোড়লিয়া ইউনিয়নের বরপাড়া এলাকায় আসেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগীর অভিযোগ, পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে হিরুন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু রাতের বেলা হিরুনসহ আরও তিন থেকে চারজন ব্যক্তি তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় তালতলী থানায় ৪ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পরে র‌্যাব বিভিন্নি স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামী হিরনকে গ্রেফতার করেন। 

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন,র‌্যাব প্রধান আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Tag
আরও খবর