দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অসাদুজ্জামান রনিকে মারধরের মামলায় এজাহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 


মঙ্গলবার দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করা হয়। 


গ্রেপ্তারকৃতরা হলেন, ওই ইউনিয়নের কুটিবামনডাঙ্গা এলাকার শামছুল ব্যাপারীর ছেলে জেমস ব্যাপারী, মালিয়ানী এলাকার মজিবর ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারী ও মৃত হাফেজ মুন্সীর ছেলে আখলাদ হোসেন।


এজাহারমূলে পুলিশ জানায়, সোমবার রাতে বন্ধু বাজারে চেয়ারম্যানের নিজস্ব অফিসে শালিস চলাকালে চেয়ারম্যান আসাদুজ্জামান রনির উপর হামলা চালায় সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ছোট ভাই সৈয়দ আলী ও নুরুল ইসলাম টুংকুসহ মুখোশ পড়া আরও ছয়-সাতজন। তাদের রডের এলোপাতারি আঘাতে চেয়ারম্যানের মাথা ফেটে রক্তাক্ত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যানকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


এ ঘটনায় রাতে চেয়ারম্যান রনির পিতা মো. শাহ আলম বাদী হয়ে সাবেক চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামী করে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী দাবী করেছেন তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তারা।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বলেন, আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর দুপুরের দিকে তাদের বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


আরও খবর