নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় চন্ডিপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ

“প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে আর প্রতিযোগিতা মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দেয়”-এই স্লোগানকে ধারণ করে রংপুরের পীরগাছা উপজেলায় চন্ডিপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠান চত্ত্বরে নানা আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় সমাজসেবক নুরুন্নবী সরকারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুইটি বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আব্দুজ্জাহের। 

বিশেষ অতিথি ছিলেন চন্ডিপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, ধনীর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল, চন্ডিপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মনজুরুল ইসলাম, সদস্য ফারুক আহমেদ, সহকারী শিক্ষক রবিউল ইসলাম উজ্জ্বল, লাবনী আক্তার, চম্পা বেগম, মনোয়ারা বেগম, সেলিনা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুজ্জাহের।

আরও খবর