‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবীন বরণ

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবীন বরণ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ ২০২৬ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। 

মাদ্রাসার প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোঃ সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মনিরুল ইসলাম, বায়তুল আমান দারুল উলুম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাহবুবুল আলম বাশার। বক্তব্য দেন মাদ্রিসার সহকারী শিক্ষক আলী আহমদ, হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান নাঈম।

অনুষ্ঠানে মাদ্রাসার নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় গোটা মাদ্রাসা ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত। 

অভিভাবক সমাবেশে মাদ্রসার পরিচালনা ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় প্রিন্সিপালসহ শিক্ষকদের মাদ্রাসা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং সেরা অভিভাকদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখার মানোন্নয়ন, শৃঙ্খলা ও আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


Tag
আরও খবর