স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ অবৈধ রোহিঙ্গা আটক।



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। যৌথভাবে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের ব্যবহৃত ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়, যা স্থানীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় একযোগে একাধিক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন-এর উপস্থিতিতে পরিচালিত এসব অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হয়।


অভিযান সূত্রে জানা যায়, প্রথম ধাপে আটক করা হয় ৩৯ জন রোহিঙ্গাকে। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। পরবর্তীতে একই দিনের আরেকটি অভিযানে আরও ৬ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এদিকে অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন একজন ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাসা থেকে একাধিক সিম কার্ড, বেশ কয়েকটি জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়। এসব আলামত জাল পরিচয়পত্র তৈরির একটি সংঘবদ্ধ চক্রের অস্তিত্বের ইঙ্গিত দেয় বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, “উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে এবং লোহাগাড়ায় ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনার দাবি জানিয়েছেন।


Tag
আরও খবর