‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলের কৃতি সন্তান এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডে ভুষিত হলেন মিজান রহমান

সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান বাংলাস্কট নিউজের সম্পাদক মিজান রহমান। গত ২৫ জানুয়ারি লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেনুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বাষিক সভা ও নির্বাচন উপলক্ষে প্রথম বারের মত আয়োজিত হয় এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬।

মিজান রহমান চ্যানেল এস নিউজের মাধ্যমে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির ভাবমুর্তি উজ্জলে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছেন। এছাড়া টিভি জার্নালিজমকে তৃণমুল পর্যায়ে জনপ্রিয় করে তুলতে নিজ উদ্যোগে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহরে আগ্রহীদের কমিউনিটি জার্নালিজমে যুক্ত হতে উৎসাহিত করেন। শিক্ষানবিশ জার্নালিস্টদের প্রণোদনা, প্রশিক্ষণ ও মেন্টরিং এর মাধ্যমে দক্ষতা উন্নয়নে মিজান রহমান কার্যকরী বিশেষ ভুমিকা রাখেন। দীর্ঘ ১৫ বছরের বেশী সময় ধরে লন্ডনের বাহিরে বিভিন্ন এলাকায় মিডিয়া ক্ষেত্রে অসামান্য ভুমিকা রাখায়  ‘‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটর ইন দ্য মিডিয়া’’- শীর্ষক অ্যাওয়ার্ডে ভুষিত হন বাংলাস্কট নিউজের এডিটর মিজান রহমান।

অ্যাওয়ার্ড তুলে দেন চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস, নর্থ ইংল্যন্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট আহমদ হোসেন হেলাল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের এবং সাধারন সম্পাদক তাইছির মাহমুদ। 

উল্লেখ্য, মিজান রহমান ২০০৬ সালে চ্যানেল এস নিউজের স্কটল্যান্ড প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। তাঁর মানসম্মত রিপোর্টিং এর মাধ্যমে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়ন এবং মুলধারার সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পায়। তার কাজের স্বীকৃতিস্বরুপ ২০০৮ সালে তাঁকে বেস্ট জার্নালিস্ট হিসাবে চ্যানেল এস চেয়ারম্যান এওয়ার্ডে ভুষিত করা হয়। টিভি জার্নালিজম ছাড়া ও ব্রিটেনের বাংলা নিউজ মিডিয়ায় মিজান রহমান দীর্ঘ কাল ব্যাপী কাজ করে যাচ্ছেন। 

লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য মিজান রহমান সপরিবারে স্কটল্যান্ডের এডিনবরায় বসবাস করছেন, তাঁর দেশের বাড়ি মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে। 

মিজান রহমান বাংলাদেশে থাকাকালীন মদনমোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে হাকালুকি হাওরে জাতিসংঘের পরিবেশ উন্নয়ন প্রকল্পের অধীনে জলাভুমির জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে বায়োলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। 

উচ্চতর শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে স্কটল্যান্ড আসেন এবং ২০০৬ সালে স্টারলিং ইউনিভার্সিটি থেকে সাসটেইনএবল ডেভলাপমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করে এডিনবরায় ইকুয়ালিটি এন্ড কমিউনিটি ডেভলাপমেন্ট সেক্টরে কাজ শুরু করেন। সাংবাদিকতা, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মুলধারায় ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি গ্রান্টন কমিউনিটি গার্ডেনার চ্যারিটি বোর্ড মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপুর্বে তিনি গ্রান্টন এন্ড ডিস্ট্রিক্ট কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী হিসাবে দীর্ঘদিন কাজ করেন। তাছাড়া গ্রান্টন ইউথ সেন্টারের বোর্ড মেম্বার, রয়স্টন ওয়ার্ডিবার্ন কমিউনিটি এডুকেশন সেন্টারে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এডিনবরায় বসবাসরত এথনিক মাইনরিটি কমিউনিটির জনগনকে স্কটিশ মুলধারার রাজনীতিতে যুক্ত করতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন মিজান রহমান।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মিজান রহমান দৈনিক খোলা কাগজকে বলেন, ‘‘বাংলাদেশী কমিউনিটির জীবনমান উন্নয়নে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিডিয়া একটি গুরুত্বপুর্ন হাতিয়ার হিসাবে ভুমিকা রাখে। তাই ব্রিটেনের বাঙালি অধ্যুষিত অঞ্চলে মিডিয়ার সাথে সম্পৃক্ততা বাড়াতে আমাদের কমিউনিটি জার্নালিস্টদের অবদান অনস্বীকার্য। সীমিত পরিসরে ব্রডকাস্ট মিডিয়ায় কাজ করতে গিয়ে আমাদের প্রতিনিধিরা যে ত্যাগ স্বীকার করেছেন এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমার এই সম্মাননা সেসব সংবাদকর্মীদের প্রতি উৎসর্গ করছি।

Tag
আরও খবর