অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ছিনতাইকারীরা কেড়ে নিল প্রতিবন্ধী শামীমের জীবন

যশোরের ঝিকরগাছায় জীবিকার তাগিদে পথে নামাই কাল হলো ২১ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী যুবক শামীম পারভেজের। একটি ব্যাটারিচালিত মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি নির্জন কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শামীম পারভেজ ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর হাওয়ার মোড় এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী হায়াতুল ইসলাম ওরফে হায়ার ছেলে।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শামীম তার মোটরভ্যানটি নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। পরদিন শুক্রবার সকালে আঙ্গারপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের কলাবাগানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

অনুসন্ধানে জানা যায়, শামীমের পরিবারটি অত্যন্ত অসহায়। তার বাবা হায়াতুল ইসলাম একজন দৃষ্টিহীন ব্যক্তি, যিনি ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় মানুষের সাহায্য চেয়ে সংসার চালান। অভাবের সংসারে বাবার পাশে দাঁড়াতে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ভ্যান চালানো শুরু করেছিলেন শামীম। কিন্তু মাত্র তিন মাস আগেও পানিসারা মাঠ এলাকায় দিনের বেলায় তাকে মারধর করে তার ভ্যানটি ছিনতাই করা হয়েছিল। সেই ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ ভ্যানটি উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি। এবার ছিনতাইকারীরা শুধু ভ্যানই নিল না, কেড়ে নিল এই অসহায় পরিবারের একমাত্র আশার প্রদীপটিও।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল আলম জানান, "প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, মোটরভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই শামীমকে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।" এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের না হলেও পুলিশ জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত ভ্যানটি উদ্ধারে অভিযান শুরু করেছে বলে তিনি জানান।একজন প্রতিবন্ধী যুবকের ওপর এমন পৈশাচিক হামলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তারা দ্রুত শামীমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর