অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

পারমাণবিক হুমকি নেই, তবু ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-01-2026 09:05:22 pm

ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। তবু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা বিবেচনায় রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।


পত্রিকাটির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ছয় মাস পরও ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করেছে কিংবা পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে এগিয়েছে—এমন প্রমাণ খুবই সীমিত। এ অবস্থায় নতুন করে দেওয়া হুমকির সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।


গত জুনে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেছিলেন, দেশটি যদি ‘শান্তিচুক্তি না করে’, তাহলে ভবিষ্যতের হামলা হবে আরও ভয়াবহ। চলতি সপ্তাহেও তিনি একই ধরনের হুমকি পুনরাবৃত্তি করেন এবং তেহরানকে আবার আলোচনায় ফিরতে চাপ দেন।


হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে না।


এই হুমকিকে জোরালো করতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে ‘আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক দশ হাজার মার্কিন সেনা। তবে উচ্চপর্যায়ের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করছেন, নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি কীভাবে এগোবে—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালায়। এর পর যুক্তরাষ্ট্রও ১২ দিনের সংঘাতে অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে। ওই সংঘাতের পর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৪ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে