যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

মানবাধিকারকর্মীদের কথা শুনলেন জাতিসংঘের মিশেল ব্যাচেলেট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 11:27:06 pm

ফাইল ছবি

নিউজ ডেস্ক :


বাংলাদেশে চলমান বিভিন্ন ধরনের সংকটের সমাধানের জন্য অংশীজনদের মধ্যে সংলাপের পথ খোলা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট।


গতকাল সোমবার ঢাকায় মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ব্যাচেলেট এ কথা বলেন। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ২০ টির বেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


বৈঠকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, নিজেরা করির খুশি কবির এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।


মিশেল ব্যাচেলেট কী বলেছেন, জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে অংশগ্রহণকারীরা যা বলেছেন তা উনি মূলত শুনেছেন।


বৈঠকে মানবাধিকারকর্মীরা মিশেল ব্যাচেলেটের কাছে চলমান রাজনীতি ও সুষ্ঠু নির্বাচনের সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন, নারী নির্যাতন, আদিবাসী শব্দ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ, মানুষকে জোরপূর্বক গুম করা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ, বাক্‌স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার সংকট, আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে জবাবদিহির আওতায় আনা, পরিবেশ দূষণ, প্রতিবন্ধীদের অধিকারহীনতা এবং এনজিওসহ নাগরিক সমাজের কাজে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে কথা হয়েছে। মানুষের গুম হওয়া প্রসঙ্গে এক অংশগ্রহণকারী তাঁর ভাই হারিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেছেন, তিনি তাঁর ভাইয়ের জন্য অপেক্ষা করছেন।


রিজওয়ানা হাসানের ভাষ্য অনুযায়ী, শোনার পর মিশেল ব্যাচেলেট বলেছেন, তাঁর কাছে কোনো জাদু নেই। আর সমস্যাগুলো শুধু বাংলাদেশেই হচ্ছে তা নয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় ৮০টি দেশের সরকার ব্যবস্থা নিয়ে মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এখানকার বিষয়গুলো নিয়ে তিনি চারজন মন্ত্রীর বক্তব্য শুনেছেন। সমস্যাগুলো সেখানেও আলোচনা হয়েছে। আর গণতন্ত্র শুধু নির্বাচনের বিষয় নয়। একটি নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে না। পুরো প্রক্রিয়া ঠিক না থাকলে শুধু নির্বাচন হলেও মানুষ গণতন্ত্র পাবে না। তাই সবাইকে নিয়ে কাজ করতে হবে। সমস্যা সমাধানের জন্য আলোচনার পর খোলা রাখতে হবে।


মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম বলেন, ‘জোরপূর্বক গুমের ঘটনাগুলো মিশেল ব্যাচেলেটকে বলা হয়েছে। এই সরকারের আমলে ছয় শর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন।’


খুশি কবির বলেছেন, ‘দেশের মানবাধিকার পরিস্থিতির ভালো ও মন্দ উভয় দিক নিয়েই বৈঠকে কথা হয়েছে।’


এর আগে রোববার (১৪ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ এ কর্মকর্তা। সফরের শেষ দিন আগামী বুধবার সংবাদ সম্মেলনে অংশ নেবেন মিশেলে ব্যাচেলেট। কিন্তু সোমবারের বৈঠক প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান তিনি।


উল্লেখ্য, চার দিনের সফরে গতকাল রোববার ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তাকে বহনকারী একটি বিশেষ বিমান সকালে ১০টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৩ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে