ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

তারেক রহমানের সফর ঘিরে যশোরে সাজসাজ রব: মাঠ পরিদর্শনে অমিত ও সাবু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন ও যশোর সফরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক অভূতপূর্ব রাজনৈতিক জোয়ারের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতার আগমনী বার্তায় জেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এখন উৎসবের আমেজ। এই ঐতিহাসিক জনসভাকে সফল করতে প্রস্তুতির মাঠ পর্যায়ে তদারকি শুরু করেছেন শীর্ষ নেতারা।আজ শুক্রবার সকালে জনসভার জন্য প্রস্তাবিত সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের সংসদীয় প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল ইসলাম সাবু।

পরিদর্শনকালে অনিন্দ্য ইসলাম অমিত এবং সৈয়দ সাবেরুল ইসলাম সাবু মাঠের ধারণক্ষমতা, মঞ্চ তৈরির সম্ভাব্য স্থান এবং জনসভায় আগত লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত গণমাধ্যমকে বলেন:"তারেক রহমানের এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের দাবি। আমরা জনসভাস্থল পরিদর্শন করে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইনশাআল্লাহ, যশোরের মাটি থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন ইতিহাস গড়বো।"

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল ইসলাম সাবু বলেন:"তারেক রহমানের আগমনকে ঘিরে যশোরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। আমরা একটি সুশৃঙ্খল এবং স্মরণকালের বৃহত্তম জনসভা উপহার দিতে বদ্ধপরিকর।"এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, প্রবীণ বিএনপি নেতা মিজানুর রহমান খান, আব্দুর রাজ্জাক এবং জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যশোরের অলিগলি এখন ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। দলীয় সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের দল চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতে যশোর সফর করবেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই জনসভা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করবে।


আরও খবর