অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরন

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নতুন ৩ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন 'গোয়ালন্দ সাংবাদিক ফোরামে' নব নির্বাচিত তিন সদস্যকে ফুলেল শুভেচছায় বরণ করে নেয়া হয়েছে। নতুন তিন সদস্য হলেন গ্রীন টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, দৈনিক জনকন্ঠ পত্রিকা ও চ্যানেল এস টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম ও দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি নুরুল হক মিলন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯ টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের মাসিক সভায় তাদেরকে বরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এবং দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু। উপস্হিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, সদস্য ও দৈনিক প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান , যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ম‌ইনুল হক মৃধা, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা প্রমুখ। নব নির্বাচিত তিনজন সদস্য গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। সেইসাথে তারা ফোরামের সকল নিয়ম নীতি মেনে চলা এবং সততা, ন্যায়-নিষ্ঠা ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৫৯ মিনিট আগে