নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

দীর্ঘ বিরতির পর চালু হলো ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-01-2026 10:54:16 am

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটটি পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সরাসরি আকাশ যোগাযোগ পুনঃস্থাপিত হলো।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইটটি উড্ডয়ন করে। 


বিমানের উদ্বোধনী ফ্লাইট বিজি-৩৪১ বৃহস্পতিবার রাত ৮টায় করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এ উপলক্ষ্যে বিমানবন্দরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হবে। এটি দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


বিমানের পক্ষ থেকে জানানো হয়, প্রথম ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী করাচির উদ্দেশ্যে যাত্রা করেন। ফ্লাইটটি করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।


শীতকালীন সূচি অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার ঢাকা-করাচি-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

আরও খবর