রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ময়মনসিংহ রেঞ্জে ফের 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত ইসলামপুর সার্কেলের এএসপি ইমরুল হাসান

জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান আবারও ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত গত নভেম্বর ও ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে  'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' হিসেবে ঘোষণা করা হয়। এনিয়ে তিনি দ্বিতীয় বারের মতো ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হলেন।

দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিন্ন মানদণ্ডে প্রশংসনীয় অবদান রাখায় এএসপি ইমরুল হাসান 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' হিসেবে ভূষিত হন। 

পরে এএসপি মো. ইমরুল হাসানের হাতে ময়মনসিংহ রেঞ্জের 'শ্রেষ্ঠ সার্কেল' সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।

জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, 'অপরাধ দমন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফলতার স্বীকৃতি হিসেবে এএসপি মো. ইমরুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের মধ্যে 'শ্রেষ্ঠ সার্কেল' সম্মাননা দেওয়া হয়েছে।'

ইসলামপুর সার্কেলের এএসপি মো. ইমরুল হাসান বলেন, 'যেকোনো সম্মাননা কর্মজীবনে দায়িত্ব পালনে উৎসাহিত করে তোলে। এই সম্মাননা আমার একার  নয়। ইসলামপুর সার্কেলের অফিসার-ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এসপি স্যারের দিক নির্দেশনায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, মামলা নিষ্পত্তির গতিবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন যেকোনো সময়ের চেয়ে আমরা বাড়াতে পেরেছি। এ ছাড়া নিয়মিত টহল জোরদার, দ্রুত অপরাধ উদ্ঘাটনসহ সাধারণ জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি করতে পেরেছি। ফলশ্রুতিতে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এখানকার মানুষের। 

এএসপি মো. ইমরুল হাসান আরও বলেন, 'ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাব।'

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের 'শ্রেষ্ঠ সার্কেল এএসপি' নির্বাচিত হয়েছিলেন ইমরুল হাসান। এ ছাড়া জামালপুর এসপির কার্যালয়ে অনুষ্ঠিত একই বছরের নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় জামালপুর জেলার 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত তিনি।

তবে এএসপি ইমরুল হাসানের 'অপেশাদারিত্ব আচরণে' ইসলামপুর থানায় জনবলের তীব্র সংকটে হত্যাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি না হওয়া,  এজাহারভুক্ত আসামি ধরাছোঁয়ার বাইরে থাকা এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণের বিষয়ে ইতিপূর্বে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও আনীত অভিযোগ ঠিক নয় মর্মে, দাবি করে আসছেন এএসপি ইমরুল হাসান।


আরও খবর