স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

যশোরে ‘ফ্রিল্যান্সার’ পরিচয়ে ফ্ল্যাট ভাড়া: ডিবি’র অভিযানে আটক ৮, রহস্যের জালে পরিচয়

যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি বিশেষ অভিযানে আটজন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিচালিত এই ঝটিকা অভিযানের পর থেকে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ও রহস্য সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকেই ঘোপ বউবাজার এলাকায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনাগোনা লক্ষ্য করা যায়। বিকেল গড়াতেই ঢাকার ডিবি এবং যশোর কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম যৌথভাবে ওই এলাকার একটি তিনতলা ভবনে অভিযান শুরু করে।ভবনটির কেয়ারটেকার কেদু জানান, দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পুলিশ দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। অভিযানের একপর্যায়ে ওই ফ্ল্যাট থেকে আটজন যুবককে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্থানীয়দের বা কেয়ারটেকারকে আটকের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

ভবন মালিক নাজিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকদের তিনি এক অদ্ভুত তথ্য দেন। তিনি জানান, প্রায় ছয় মাস আগে ওই যুবকরা তার ফ্ল্যাটটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তারা নিজেদের ‘ফ্রিল্যান্সার’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ ছয় মাস তারা সেখানে অবস্থান করলেও মালিক তাদের কারো নাম বা সঠিক পরিচয় জানেন না বলে দাবি করেছেন।যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,"ডিবি হেডকোয়ার্টার থেকে একটি বিশেষ টিম যশোরে অভিযানে এসেছিল। আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করেছি। অভিযান শেষে আটককৃতদের সরাসরি ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এটি একটি বিশেষ অপারেশন ছিল বিধায় আমাদের বিস্তারিত কিছু জানানো হয়নি।"এদিকে, আটকদের পরিচয় কিংবা অপরাধের ধরন প্রকাশ না করায় স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে, জাতীয় পরিচয়পত্র বা সঠিক তথ্য ছাড়া কীভাবে আটজন যুবক দীর্ঘদিন একটি ফ্ল্যাটে বসবাস করল, তা নিয়ে ভবন মালিকের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এটি বড় কোনো সাইবার অপরাধ নাকি অন্য কোনো গোপন তৎপরতা, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Tag
আরও খবর