রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বিএনপি মতবিনিময়

রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. হারুন-অর-রশিদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন পাংশায় সনাতনী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।


শনিবার বিকালে সরিষা ইউনিয়নের পূর্ব প্রেমটিয়া সিকদার বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সেলিনা ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী দীর্ঘ ১৭ বছর ধরে আপনাদের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষকে বিজয়ী করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। প্রতিটি ঘরে এসব সেবা পৌঁছে যাবে।’


তিনি আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি হারুন সাহেব নির্বাচিত হলে আপনাদের এলাকার মন্দির-মসজিদের উন্নয়ন হবে। আপনারা তার সাথে কথা বলতে না পারলে নির্দ্বিধায় আমার সাথে কথা বলতে পারবেন।’


এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর