মিরসরাইয়ের আলীরপোলে কোরবানি ঘিরে মহিষ ও ভেড়ার বিশেষ হাট ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি

পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ড ভ্রাম্যমান আদালতের অভিযান।


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

২৬ জানুয়ারি সোমবার সকাল ৯:৩০ থেকে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার হোটেল বড়বিল্লা এন্ড কাঁচা পাতা চা হাউস নামক প্রতিষ্ঠানের মালিক জনাব মোঃ হাফিজুর রহমানকে ১ (এক) মাসের কারাদণ্ড দিয়েছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ টি সহ দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক নকল করে অবৈধভাবে চা মোড়কজাত এবং বিক্রয়ের অপরাধে অভিযুক্ত এই প্রতিষ্ঠানটি।

তেতুলিয়া উপজেলার মাগুরা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। এ সময় প্রায় ৪৫ কেজি ব্লাক টি, ৭ কেজি গ্রিন টি, নকল চায়ের খালি প্যাকেট ১২ কেজি, ১টি সিলার মেশিন এবং ১ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

অবৈধ চা ব্যবসা বন্ধ, চা ব্যবসার নানা অনিয়ম বন্ধ এবং সরকারের রাজস্ব ফাঁকি প্রতিরোধে পঞ্চগড়ের বিভিন্ন চা ব্যবসা প্রতিষ্ঠান ও বটলিফ চা কারখানায় জেলা প্রশাসনের সহায়তায় আজ দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

এ বিষয়ে মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া চা বোর্ড এর বাংলাদেশ টি ব্র্যান্ড সহ দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক নকল করে কিছু অসৎ ব্যবসায়ী দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা পরিচালনা করছে। এসব অনিয়ম প্রতিরোধে পঞ্চগড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে চা বোর্ড। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

অভিযান চলাকালে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, জনসংযোগ কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান এবং তেতুলিয়া মডেল থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও খবর




6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

৩ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে