শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

লালপুরেশীতার্ত মানুষের পাশে ‘জেনারেশন ৯৪’

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: শীতের কনকনে ঠান্ডায় যখন বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ, তখন মানবিকতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ফেসবুকভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম ‘জেনারেশন ৯৪’। প্রতিবছরের মতো এবারও শীতার্ত অসহায় মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে সংগঠনটি আয়োজন করে কম্বল বিতরণ কর্মসূচি। সংগঠনের নিয়মিত সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। রাজধানী ঢাকা, কুমিল্লা ও নাটোর জেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনটির মুখ্য সংগঠক মাহমুদ বিন সামাদ এবং এডমিন প্যানেলের সদস্যদের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। স্বেচ্ছাসেবীদের আন্তরিক অংশগ্রহণে পুরো কার্যক্রমটি প্রাণবন্ত হয়ে ওঠে। লালপুরে ব্যতিক্রমী আয়োজন নাটোর জেলার লালপুর উপজেলার নওপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় একটি বিশেষ কম্বল বিতরণ অনুষ্ঠান। সেখানে স্থানীয় ৫০টি অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেন জেনারেশন ৯৪-এর এডমিন শিপন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আহসান হাবিব ও সঞ্জয় কুমার সাহা। কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, শীতের এই সময়ে একটি কম্বল তাদের জন্য শুধু প্রয়োজনই নয়, বরং বড় ধরনের স্বস্তির উৎস। সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য সামর্থ্য অনুযায়ী কিছু করার লক্ষ্য থেকেই জেনারেশন ৯৪-এর এই মানবিক উদ্যোগ। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ভালোবাসা ও সহযোগিতার ধারা আগামীতেও অব্যাহত থাকবে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘জেনারেশন ৯৪’-এর এই প্রয়াস, যা নিঃসন্দেহে সমাজের অন্যান্য তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুপ্রাণিত করবে।
Tag
আরও খবর