সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে তিন গুণী শিক্ষককে এক্স-স্টুডেন্ট ফোরামের সংবর্ধনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে তিন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ উল্যাহ, সিনিয়র শিক্ষক মিন্টু কুমার দাস ও শেখ মশিউর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার সকাল ১১টায় রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা শহীদ উল্যাহ খোকন ও বেলায়েত হোসেন স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. নুর উদ্দিন জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুর উদ্দিন জাহাঙ্গীর বলেন, “একজন শিক্ষক শুধু শিক্ষার্থী গড়েন না, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। অবসরপ্রাপ্ত এই তিন গুণী শিক্ষকের সততা, নিষ্ঠা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন বলেন, “শিক্ষা বিস্তারে যাঁরা নীরবে আজীবন কাজ করেছেন, তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এক্স-স্টুডেন্ট ফোরামের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

সভাপতির বক্তব্যে এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকন বলেন, “শিক্ষকদের কাছ থেকেই আমরা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ শিখেছি। তাঁদের অবদান কখনো ভোলার নয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া বাবু, রংমালা আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, মাওলানা শেখ ফরিদ, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, কাজী বেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন এবং এক্স-স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।

এছাড়া সাইফুল ইসলাম ফরহাদ, আলা উদ্দিন জুয়েল, ইঞ্জিনিয়ার জহির উদ্দিন শাহীন, ইমাম হোসেন রিয়াদ, মো. ওমর ফারুকসহ এক্স-স্টুডেন্ট ফোরামের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা তাঁদের দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের জন্য শুভকামনা জানান।

আরও খবর