অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিকের দাফন সম্পন্ন

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন খালেদের বাবা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালিক এর জানাজা শেষে রবিবার বেলা ২টায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে। শ্রীমঙ্গল  পৌর শহরের কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে কালিঘাট রোডস্থ কবরস্থানে দাফন করা হয়।  রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালিককে গার্ড অব অনার প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। 

এ সময় মুক্তিযোদ্ধা মৌলভীবাজার ইউনিট এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জানাজায় মুক্তিযোদ্ধা বীর প্রতীক ফোরকান উদ্দিনসহ এলাকার সর্বস্তরের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। 

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালিক শনিবার রাত ৯টায় মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ৭ মিনিট আগে