‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে পর্যটনভিত্তিক ‘রাধানগর পর্যটন পিঠা উৎসের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে পর্যটনভিত্তিক 'রাধানগর পর্যটন পিঠা উৎসব ২০২৬। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় রাধানগর পর্যটক গ্রামের টুরিস্ট পুলিশ কার্যালয় সংলগ্ন মাঠে উৎসবটির উদ্বোধন করা হয়। 

স্থানীয় সংস্কৃতি, গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা এবং পর্যটনকে একসূত্রে মিলিয়ে ব্যতিক্রমী এ আয়োজনে ছিল ভিন্নতা। চায়ের পাতা ও ঐতিহ্যবাহী পিঠা আলাদা আলাদা ডালায় ঢেকে রাখা হয়, যা অতিথিরা একযোগে উন্মোচন করেন। আয়োজকদের মতে, এ প্রতিকী উদ্বোধনের মাধ্যমে শ্রীমঙ্গলের চা, কৃষি ও লোকজ সংস্কৃতির সঙ্গে পর্যটনের যোগসূত্র তুলে ধরা হয়েছে। 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সজল কুমার দাশ। রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সভাপতি কুমকুম হাবিবার সভাপতিত্বে 

অনুষ্ঠানে অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান চৌধুরী, সাংবাদিক সালেহ আহমেদ কুটি, সাংবাদিক আজিজুর রহমান আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উৎসব প্রাঙ্গণে শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের উদ্যোগে ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়েছে। পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তারাও নিজেদের তৈরি পিঠা ও পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন। এতে একদিকে যেমন স্থানীয় স্বাদের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে, অন্যদিকে উদ্যোক্তাদের জন্য তৈরি হয়েছে পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ।

এছাড়াও উৎসব প্রাঙ্গণে ‘পর্যটনবান্ধব সাংবাদিকতা কর্নার’ নামে একটি বিশেষ স্টল রাখা হয়। সেখানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে পর্যটকদের শ্রীমঙ্গল ও আশপাশের দর্শনীয় স্থান, যাতায়াত, আবাসন ও অন্যান্য পর্যটনসংক্রান্ত তথ্য জানাতে সহায়তা করেন। এতে পর্যটকরা সরাসরি তথ্য নেওয়ার সুযোগ পাওয়ায় উৎসবটি আরও তথ্যসমৃদ্ধ ও কার্যকর হয়ে ওঠে।

উৎসবের প্রথম দিনে স্থানীয় ও পর্যটকদের অংশগ্রহণে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার পুরস্কার বিতরণ করা হবে আগামীকাল। সাংস্কৃতিক আয়োজনে আজ পরিবেশিত হয়েছে ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্যানুষ্ঠান, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। উৎসবস্থলে দিনভর অসংখ্য পর্যটক ও স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে লোকগীতি আসর। প্রতিদিন রাত আটটা পর্যন্ত আয়োজন চলবে।

আয়োজকদের মতে, শ্রীমঙ্গলের স্থানীয় সংস্কৃতি ও পিঠাপুলির ঐতিহ্য তুলে ধরা, স্থানীয় উদ্যোক্তাদের পর্যটনখাতে আরও সক্রিয়ভাবে যুক্ত করা এবং শ্রীমঙ্গল ও মৌলভীবাজারকে দেশি–বিদেশি পর্যটকদের কাছে নতুনভাবে উপস্থাপন করাই এই উৎসবের মূল লক্ষ্য। পর্যটন ও পিঠার এই ব্যতিক্রমী মেলবন্ধন শ্রীমঙ্গলের উৎসব সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Tag
আরও খবর