হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে এনসিপি জেলা কমিটির বিরুদ্ধে অনাস্থা



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ অবশেষে প্রকাশ্যে রূপ নিয়েছে। সাংগঠনিক ব্যর্থতা, নেতৃত্বের অদক্ষতা, গণতান্ত্রিক চর্চার স্থবিরতা এবং তৃণমূলের মতামত ধারাবাহিকভাবে উপেক্ষার অভিযোগে ক্ষুব্ধ হয়ে দলের বৃহত্তর অংশ আনুষ্ঠানিকভাবে জেলা কমিটির বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করেছে।

গত ২৩ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের ফ্রেন্ডস গার্ডেনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনাস্থার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অকার্যকর ও বিচ্ছিন্ন নেতৃত্বের কারণে জয়পুরহাট জেলা এনসিপিতে চরম সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একক প্রভাবাধীন হয়ে পড়েছে এবং তৃণমূলের সঙ্গে জেলা নেতৃত্বের কার্যকর যোগাযোগ প্রায় সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এমনকি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তেও কমিটির বহু সদস্যকে অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এনসিপির বৃহত্তর অংশ, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ একযোগে বলেন—
“এই জেলা কমিটি দিয়ে রাজনীতি নয়, বরং অচলাবস্থাই দীর্ঘায়িত হবে।”

সংবাদ সম্মেলনে জেলা কমিটির প্রতি আনুষ্ঠানিক অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয় এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অবিলম্বে জেলা কমিটি রিফর্ম ও পুনর্গঠনের জোর দাবি জানানো হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আরও কঠোর অবস্থান তুলে ধরে বলেন,
জেলা কমিটি রিফর্ম ও পুনর্গঠন না হলে সংবাদ সম্মেলনের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এনসিপির বৃহত্তর অংশ, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ সম্মিলিতভাবে পদত্যাগ করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অনাস্থা ও আল্টিমেটাম এনসিপির অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করতে পারে। শুক্রবারের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জয়পুরহাটের রাজনৈতিক মহলে কৌতূহল ও উত্তেজনা এখন তুঙ্গে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, অধ্যক্ষ মুফতি মাওলানা সাহেব আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক আল হেলাল, সদস্য মুকুল হোসেন, মনিরুজ্জামান, মাসুদ রানা ও রুবেল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলার আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুশফিক আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্য সচিব ইশতিয়াক ও জোবায়ের জোহা।

জাতীয় যুবশক্তির মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, জয়পুরহাট জেলা আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলাম।

Tag
আরও খবর