রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বিদ্রোহী প্রার্থী সাবু বিএনপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মো. নাসিরুল হক সাবুকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে মো. নাসিরুল হক সাবুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের ফলে মো. নাসিরুল হক সাবু বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি পেলেন। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


মো. নাসিরুল হক সাবু রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মো. নাসিরুল হক সাবু রাজবাড়ী-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত প্রতীক বরাদ্দে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক পান।


এ বিষয়ে মো. নাসিরুল হক সাবুর ব্যক্তিগত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag
আরও খবর