দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

ভাষানটেকে বিএনপির নির্বাচনী জনসভা মঞ্চে তারেক রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2026 08:50:57 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ  ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে মুফতি মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ভাষানটেকের বিআরবি মাঠে এ জনসভা শুরু হয়।

সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান সভামঞ্চে আসার পর দলের নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিব কীসে, ধানের শীষে’, ‘লাগারে লাগা, ধান লাগা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

রাতে এ মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

ভাষানটেক থানা বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করছেন থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ।

এদিকে এ জনসভাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে জনসভাস্থলে জমায়েত হতে থাকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বিএনপির নেতা-কর্মীরা হলুদ টুপি মাথায় দিয়ে ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুনসহ দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।

সাত জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান।

Tag
আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৪ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে