দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2026 02:55:24 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনে বিএনপির এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।


আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভাসানটেকের বিআরবি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।


বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, গতকালের মতো আজকেও তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার ভাসানটেকে সমাবেশে বিপুল জনসমাগম হবে এবং একটি সফল জনসভা অনুষ্ঠিত হবে।’


তিনি আরও আশা প্রকাশ করে জানান যে, ঢাকা-১৭ আসনের জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।


এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাচ্ছেন।


গতকাল নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেশের ৭টি জেলায় সমাবেশ শেষে আজ শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। গতকাল দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এরপর পর্যায়ক্রমে বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জনসভায় বক্তব্য দেন তিনি। সফর অব্যাহত রেখে রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশ শেষে ভোর ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

Tag
আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৪ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে