ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নৈইমদ্দিনখা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে একটি বসতবাড়ির রান্নাঘর ও গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ওয়ার্ডের নৈইমদ্দিনখা পাড়ার বাসিন্দা মোঃ হারুন শেখের (৫৫) বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে রান্নাঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনে হারুন শেখের একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বাড়ির মালিক হারুন শেখ জানান, এতে প্রায় আমার দুই লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দুইটি ঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন মূল বসতঘরে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি বা অন্য কোনো বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লিডার মোঃ ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল, আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, এসময়ের মধ্যে প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়েছে।
আরও খবর