রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ

জাপানে ‘ডিউটি ফ্রি’ এক্সেস পাবে বাংলাদেশের তৈরি পোশাক: প্রেস সচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-01-2026 07:01:27 pm

স্বাক্ষরিত হয়েছে ‘বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’। এই চুক্তির ফলে জাপানে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এছাড়াও ৭ হাজারের বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাবে বলে জান ইয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।


তিনি জানান, বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট একটু যুগান্তকারী চুক্তি। এই চুক্তির ফলে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনা তৈরি হবে। সামনে আমাদের ট্রেডের জন্য একটা বড় দুয়ার উন্মোচিত হবে।


তিনি বলেন, এলডিসি হিসেবে এই প্রথম বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সাথে চুক্তি করছে। এর ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক 'ডিউটি ফ্রি' বাণিজ্যের সুবিধা পাবে। আর জাপান তার ১ হাজার ৩৯ টি পণ্যে বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত এক্সেস পাবে।


তিনি জানান, সবচেয়ে বড় সুবিধা হলো এই চুক্তির ফলে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত আরএমজি (রেডিমেট গার্মেন্টস) জাপানের বাজারে ‘ডিউটি ফ্রি’ এক্সেস থাকবে।

Tag
আরও খবর