তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য মার্কিন দূতাবাসের ‘ইউনিভার্সিটি ফেয়ার’

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকা ও চট্টগ্রামে ‘ইউনিভার্সিটি ফেয়ার’ এর আয়োজন করছে মার্কিন দূতাবাস। আগামী ২৯ জানুয়ারি চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউতে এবং ৩১ জানুয়ারি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মেলা অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মার্কিন দূতাবাস এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ঢাকায় ও চট্টগ্রামে এই উচ্চশিক্ষা মেলা ও ট্যুরের আয়োজন করছে। চট্টগ্রামে এ ধরনের আয়োজন এবারই প্রথম করতে যাচ্ছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ কাউন্সিলরা মেলায় দেশটির ১২টি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে আবেদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়োগকারী, এডুকেশন-ইউএসএ উপদেষ্টা ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীরা মেলায় ইন্টারঅ্যাকটিভ আলোচনার সুযোগ পাবেন।

মেলায় বিশ্ববিদ্যালয়গুলোর স্বতন্ত্র বুথে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও বৃত্তির সুযোগ সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এ ছাড়া সেখানে এফ-ওয়ান স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সম্পর্কে পৃথক সেশন থাকবে।

এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশ্বব্যাপী পরামর্শ কেন্দ্রের নেটওয়ার্ক, যার অধীনে বিশ্বের ১৭৮টি দেশ ও অঞ্চলে ৪২৫টির বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র আছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টারে, ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টসে এবং চট্টগ্রামে ভার্চুয়ালি এডুকেশন-ইউএসএর সেবা ও রেফারেন্স ম্যাটেরিয়াল পাওয়া যায়।

এ ছাড়া খুলনা, সিলেট ও রাজশাহীতে আমেরিকান কর্নারে এডুকেশন-ইউএসএর রেফারেন্স লাইব্রেরি এবং রিমোট অ্যাডভাইসিং সার্ভিস পাওয়ার সুযোগ আছে।

Tag
আরও খবর