মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার দিবাগত ভোর রাত সাড়ে তিনটার সময় উপজেলার হরিণছরা চা-বাগানের রাস্তার ওপর থেকে প্রসাধনী পণ্য ও একটি সিএনজি আটক করা হয়।
এসময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ৩ কার্টুনে বিভিন্ন ব্রান্ডের ৫১ টি ফেসিয়াল কিট ও ৬৩০ পিস ফেসিয়াল ক্রিম রয়েছে। এসব কসমেটিকস পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় সিএনজি চালককে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। আটককৃত চালক উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার শাহিন আলমের ছেলে শিপন মিয়া (২০)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসিদ শেখ জহিরুল ইসলাম মুন্না মঙ্গলবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ ঘন্টা ৫৯ মিনিট আগে