জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নোয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীর বাসায় অভিযানে মাদক সহ গ্রেফতার ২



নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে আবদুর রহিম (৩৯) ও মো: জলিল হোসেন মালেক ওরফে মানিক (৩২) নামে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়।


রোববার ( ২২ জানুয়ারী ) বিকাল ৪টার সময়  নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হচ্ছেন,নোয়াখালী সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের মো: আবদুর রহিম (৩৯), তিনি জেলা জজ আদালতের একজন চালক ও কাদিরহানিফ পশ্চিম রাজারামপুর গ্রামের মো. জলিল হোসেন মালেক ওরফে মানিক (৩২)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারীর বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই বাসা থেকে আবদুর রহিম ও জলিল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির সাড়ে ৩ হাজার টাকাও পাওয়া যায় তাদের কাছে।


জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , দীর্ঘদিন পর্যন্ত তারা ইয়াবা বিক্রির সঙ্গে যুক্ত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে কম মূল্যে ক্রয় করে এবং তা নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

আরও খবর