অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রিক সলিউশন পার্টনার্স মিট অনুষ্ঠিত

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র উদ্যোগে মৌলভীবাজার জেলার সকল ডিলার ও রিটেলারদের অংশগ্রহণে সেইফ ইলেকট্রিক সলিউশন পার্টনার্স মিট ও ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের হোটেল রেস্টইন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ন্যাশনাল সেলস ম্যানেজার (NSM) মো. আহাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত ইলেকট্রিকের স্বত্বাধিকারী ও ওয়ালটন সেইফ-এর ডিলার আশরাফুল ইসলাম লিয়াকত।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিলেট বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) রাজিব সেন, এরিয়া সেলস ম্যানেজার (ASM) মেহেদী হাসান, তোয়াফেলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলার ও রিটেলাররা অংশগ্রহণ করেন।

এ সময় ওয়ালটন সেইফ ইলেকট্রিক সলিউশনের পণ্য মান, নিরাপত্তা, বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ওয়ালটন সেইফ ইলেকট্রিক সলিউশন দেশের নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক পণ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ডিলার ও রিটেলারদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে এই খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ৭ মিনিট আগে