কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময়

শ্যামনগরে স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম. শফিউল আলম ।বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদা খাতুন, ইউপি সদস্য জি. এম. সাহিজুর রহমান, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, ধূমঘাট এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক অল্পনা রানী, গ্রীন কোয়ালিশনের সদস্য সুকন্ঠ আউলিয়া, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য তহমিনা বেগম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য গোলাম গাজী, শীলতলা এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের প্রতিনিধি মিতা রানী এবং কৃষাণী দিপ্তী রানী ।

এছাড়া সভায় সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয় কমিটির সদস্য, ইউপি সদস্য কমলা রানী, মজিদা খাতুন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল আলমসহ যুবক, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষক গোলাম গাজী বলেন, এলাকার প্রধান সমস্যা হচ্ছে পানির সংকট। মিষ্টি পানির খাল পুনঃখননের পর অনেক সময় ব্যক্তি মালিকানাধীন জমি দখলের কারণে খাল সংকুচিত হয়ে পড়ে। ফলে গবাদিপশুর পানির সংকটসহ কৃষি কার্যক্রম ব্যাহত হয়। তিনি ভালো মানের বীজ সরবরাহের ওপর গুরুত্বারোপ করে বলেন, পানি সমস্যা সমাধান ও খাল উন্মুক্ত করা গেলে ফসল উৎপাদন বাড়বে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।

এছাড়া অন্যান্য বক্তারা পানির সংকট মোকাবিলা ও টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে চায়না দুয়ারী জাল ও নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে সতর্কতা ও নিয়ন্ত্রণ, খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ, নদী ও খালে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ, হাট-বাজারে নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নির্ধারণ এবং ব্যক্তি স্বার্থে কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে খালে লবণ পানি প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।স্থানীয় সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগে এলাকার সমস্যার সমাধান ও একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম. শফিউল আলম বলেন, স্থানীয় সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি প্রাণ-প্রকৃতি সুরক্ষা ও কৃষিকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

ছবি- শ্যামনগরে স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা


Tag
আরও খবর