‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ট্রেন থেকে উদ্ধার চার বছরের শিশুকে শ্রীমঙ্গল সমাজসেবা অফিসে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন থেকে চার বছরের এক শিশুকে উদ্ধার করে উপজেলা সমাজসেবা অফিসে হস্তান্তর করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। 

জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় এক শিশুকে যাত্রীরা উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে শ্রীমঙ্গল রেলওয়ে থানা হেফাজতে দেন। 

পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে স্পষ্ট করে নিজের নাম, বাবা-মায়ের নাম ও ঠিকানা কিছুই বলতে পারছে না। তবে মাঝেমধ্যে তার নাম লাইবুর/সাইফুল, বাবার নাম ল্যাংড়া, মায়ের নাম নাজমা/নাসিমা এবং ঠিকানা বালুর চর পয়েন্ট বলে জানায়। তবে সে কোথায় যাবে বা কীভাবে এখানে এসেছে এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি। 

উদ্ধার শিশুর পিতা-মাতার সন্ধান ও ঠিকানা বের করতে শিশুর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে সিলেট বিভাগের সবকটি রেলওয়ে স্টেশনে মাইকিং করা হলেও তার পরিবারের সন্ধান মিলেনি। পরবর্তীতে রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে শিশুটিকে শ্রীমঙ্গল সমাজসেবা অফিসের হস্তান্তর করে রেলওয়ে থানা পুলিশ। 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, গত ১৬ জানুয়ারি ঢাকাগামী পারাবত ট্রেন থেকে কয়েকজন যাত্রী এক শিশুকে উদ্ধার করে শ্রীমঙ্গলে রেলওয়ে থানা হেফাজতে দেন। পরে বিষয়টি শ্রীমঙ্গল থানাকে আমরা অবহিত করি।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা শিশুর পরিবারের সন্ধান পেতে বিভিন্ন স্টেশনে খোঁজখবর, মাইকিংসহ গত দুইদিন নানাভাবে চেষ্টা করি। শিশুটির বয়স আনুমানিক ৩-৪ হবে। ঠিকমতো কথা বলতে পারছে না। যা বলছে তাও স্পষ্ট না। অবশেষে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে রবিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সুমন পাল ও রাহুল রায় মুন্সী শিশুকে নিয়ে যান। উদ্ধার শিশুর নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অফিস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি নিশ্চিত করেন।


Tag
আরও খবর