বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পৌষ সংক্রান্তি উপলক্ষে সুন্দরবন উপকূলে শতাব্দির ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপির ভেটখালী গ্রামের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের আয়োজনে গ্রামবাংলার সংস্কৃতির অংশ হিসাবে দীর্ঘদিনের এই ঐতিহ্য চলমান রেখেছেন। 

গত বুধবার ভেটখালী গ্রামে মুন্ডা সম্প্রদায়ের বসবাসরত বাড়ীর সম্মুখ মাঠে অনুষ্ঠিত মোরগ লড়াইটি দেখবার জন্য উপজেলা সহ উপজেলার বাইরে থেকে দর্শনার্থীরা আসেন এবং মোরগ সহ মোরগ লড়াইয়ে অংশ গ্রহণ করার জন্য হাজির হন অনেকেই। 

 বছর দুই বাড়ীতে লালন পালন করে বিভিন্ন সাইজের মোরগ নিয়ে হাজির হয়েছেন মালিকরা। মোরগ নিয়ে আসা রাধা কান্ত বলেন মোরগ লড়াইয়ে অংশ গ্রহণের  অপেক্ষায় থাকি পৌষ সংক্রান্তি কবে আসবে। দেখা যায় মাঠে লড়াইয়ের পূর্বে জোড় বেঁধে নিয়ে পায়ে ছোট ছুরি বাঁধা হয় এর পর মুখোমুখি তাদের সাক্ষাত করানো হয় যাতে দু’মোরগ উত্তেজিত হয়ে উঠে। এরপর শুরু হয় দুই মোরগের লড়াই। লড়াইয়ে অংশ গ্রহণকারী মনোতোষ মুন্ডা বলেন এখানকার মোরগ লড়াইয়ে অংশ গ্রহণ করার জন্য আগে থেকে মোরগ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মোরগ লড়াইয়ে বিশেষত্ব হল যে ব্যক্তির মোরগ জয়লাভ করবে সেই ব্যক্তি হেরে যাওয়া মোরগটি পাবেন।

মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে বসে ছোট ছোট অস্থায়ী টল দোকান । সেখানে ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ও হয় ভাল। মোরগ লড়াই দেখতে আসা মনিন্দ্র গাইন বলেন শত বছরের উর্ধ্বে ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্থানীয় মুন্ডা সম্প্রদায়ের লোকজন আয়োজন করে থাকেন। এটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন এবং প্রতিযোগিরা মোরগ নিয়ে আসেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য পঞ্চান্ন মুন্ডা, দেবেন মুন্ডা, তারা পদ মুন্ডা বলেন প্রায় তিন পুরুষ এই মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে। এখানে এক থেকে দেড় হাজার মোরগ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য সাতক্ষীরা,আশাশুনি,দেবহাটা এলাকার থেকে লোকজন আসেন। তারা বলেন এখনও পর্যন্ত এই প্রজন্মও চেষ্টা করছেন ধরে রাখার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ মোরগ লড়াই প্রতিযোগিতাটি।

ছবি- শ্যামনগর ভেটখালী মুন্ডা পাড়ায় ঐতিহ্যবাহী মোরগ লড়াই।



Tag
আরও খবর