অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

যশোরের উন্নয়ন ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই: মো. শামসুল আলম

যশোর জেলা এনজিও অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও আর্স বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘আমার আগে আমরা’। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক প্রীতি অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে ‘আমার আগে আমরা’ সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এজাজ হোসেন খান বলেন, "মো. শামসুল আলম একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। দীর্ঘ সময় ধরে তিনি তৃণমূল পর্যায়ে মানবকল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তি যশোরের এনজিওগুলোর কার্যক্রমে গতিশীলতা আনবে। বিশেষ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জেলাজুড়ে উন্নয়ন উদ্যোগে এক নতুন মাত্রা যোগ হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।শুভেচ্ছা গ্রহণকালে মো. শামসুল আলম সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "ব্যক্তিগত সাফল্যের চেয়ে সামষ্টিক কল্যাণ বড়। যশোরের সার্বিক উন্নয়নে সকল এনজিও এবং সামাজিক সংগঠনকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। আমরা যদি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারি, তবেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনা সম্ভব হবে।"উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ নূর, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক সুমন ও কাজী জাকারিয়া, সিনিয়র সম্মানিত সদস্য মো. হেলাল উদ্দিন এবং আহ্বায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, শামসুল আলমের সুযোগ্য নেতৃত্বে জেলার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এক নতুন যুগের সূচনা হবে।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৫৯ মিনিট আগে