‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে গাছের ডালে আটকে থাকা শকুন উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

মৌলভীবাজারের সদর উপজেলার নাজারিবাদ ইউনিয়নের দুগর গ্রামে গাছের ডালের সঙ্গে আটকে থাকা একটি শকুন পাখি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে শকুনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে শকুন পাখিটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এলাকাবাসী লক্ষ্য করেন একটি বড় আকারের পাখি গাছের ডালের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং উড়তে পারছে না। পরে তারা দেখতে পান, পাখিটির একটি পা গাছের ডালের সঙ্গে ঝুলে আছে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী পাখিটিকে নিরাপদে নামানোর সিদ্ধান্ত নেন এবং সম্মিলিতভাবে চেষ্টা করে গাছ থেকে পাখিটিকে নামাতে সক্ষম হন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা আউলিয়া মিয়া রাত সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাত ১০টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। তারা পাখিটিকে শনাক্ত করে শকুন হিসেবে নিশ্চিত করেন এবং পরে সেটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে আসেন। পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

কোনো বন্যপ্রাণী দেখলে তা হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন থাকার পরামর্শ দেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

Tag
আরও খবর