কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুরে স্বাস্থ্য বিভাগের বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি


জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।


সোমবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীবৃন্দ।


স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসক আজিজ আহমেদ, ডাক্তার আবির আহমেদ সৌমিক, ডাক্তার জাকিউল ইসলাম, ডাক্তার জাকিয়া সুলতানা তিশা, ডাক্তার রোকসানা বেগম, প্রধান সহকারী আব্দুল জলিল, দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক এম. কে. দোলন বিশ্বাস প্রমুখ।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, 'দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, 

কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, পবিত্র কুরআন তেলাওয়াত, বিশেষ মুনাজাতসহ হাসপাতালে রোগিদের বিশেষ খাবার সরবরাহ করা হয়েছে।'


বঙ্গবন্ধুর আত্মজীবনী স্মৃতিচারণসহ সভাসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।'

আরও খবর